পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত‎

পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত‎

মাহমুদুল হাসান চন্দন


‎ভেড়ামারা পৌরসভা অধিক্ষেত্রাধীন এলাকায় পরিকল্পিত নগরায়ণ, ইমারত ও স্থাপনার সঠিক নকশা অনুমোদন এবং ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে অবকাঠামো অনুমোদন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৭ আগষ্ট সোমবার বেলা ১২ টার সময় পৌরসভার পৌর ভবনে আয়োজিত এই সভায় পৌর এলাকার আওতাধীন নির্মাণাধীন ও প্রস্তাবিত সকল ভবনের নকশা বিধি মোতাবেক কঠোরভাবে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB)-এর প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান (সদস্য পদ নম্বর: ৭১৮৩৬)। তিনি ভবনের কারিগরি দিক ও নকশা অনুমোদনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত প্রদান করেন।

‎সভায় সর্বসম্মতিক্রমে পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। নকশা অনুমোদনের ক্ষেত্রে ভবনের স্থায়িত্ব ও গুণগত মানের সাথে কোনো প্রকার আপস করা হবে না বলে কমিটির সকল সদস্য একমত পোষণ করেন।

‎ভেড়ামারা পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী অফিসার এবং কমিটির সভাপতি মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ঢাকা)-এর প্রতিনিধি প্রকৌশলী মো: আতিকুর রহমান, ভেড়ামারা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (ঢাকা)-এর প্রতিনিধি স্থপতি হাসান মাহবুব রেজা, স্থানীয় অভিজ্ঞ পেশাজীবী মোঃ আসিফ মোস্তফা, ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) মোঃ আখতার হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি মোঃ জোহাব আলী এবং নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান।

‎সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ভেড়ামারা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ সোহানুর রহমান শিশির। পৌরসভাকে একটি নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের ভবন নির্মাণের পূর্বে যথাযথ নিয়ম মেনে নকশা অনুমোদন করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.