মা-বোনদের সঙ্গে উঠান বৈঠকে রাসেল আহম্মেদ নীল, উন্নয়নের প্রতিশ্রুতি

মা-বোনদের সঙ্গে উঠান বৈঠকে রাসেল আহম্মেদ নীল, উন্নয়নের প্রতিশ্রুতি

মো: জনি হাসান, গাজীপুর প্রতিনিধি:

আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৩নং ওয়ার্ডের উত্তর-পূর্ব পাড়ায় স্থানীয় সম্মানিত মা-বোনদের নিয়ে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাসেল আহম্মেদ নীল। বুধবার (১৯ আগস্ট ২০২৬) এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল আহম্মেদ নীল। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের প্রত্যাশা এবং ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপস্থিত মা বোনদের সঙ্গে আলোচনা করেন।বৈঠকে স্থানীয় নারীরা এলাকার নানা সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার মানোন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীদের সুযোগ-সুবিধা এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তারা তাদের মতামত ও প্রত্যাশার কথা জানান।

মো: রাসেল আহম্মেদ নীল বলেন, আমি জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। একটি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মা বোনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চাই।তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ২নং গাজীপুর ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিরাপদ পানি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।তিনি বলেন, চেয়ারম্যান হওয়া আমার একমাত্র লক্ষ্য নয়; জনগণের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটাররা প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও নাগরিক সেবা আরও সহজ করার বিষয়ে তাদের প্রত্যাশার কথা জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এতে এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো আরও কাছ থেকে জানা সম্ভব হয়।নির্বাচনকে সামনে রেখে ২নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩নং ওয়ার্ডের উত্তর-পূর্ব পাড়ায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় মা-বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল আহম্মেদ নীল উপস্থিত সকলের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সকলকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.