শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন

শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন

মাহফুজুর রহমান ইকবাল সটাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোঃ আলামিনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেনের ইন্ধন ও সহযোগিতায় সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে কেটে টুকরো টুকরো করে ফেলব এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কয়েকদিন আগে শাহাদাত দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আলামিন। তিনি ‘আমিন ফিড’-এর ব্যবস্থাপনা পরিচালক।


আলামিনের অভিযোগ, শাহাদাত তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত শাহদাত হোসেন মুঠোফোনে বলেন আমি আর আলামিন সাহেব দুইজন পার্টনারী ব্যবসা করেছি আমি ওনার কাছে ৪৮ লাখ টাকা পাওনা রয়েছে এ নিয়ে থানায় কয়েকবার বসা হয়েছে হুমকির বিষয়ে আমি কিছু জানি না ।অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বিশুর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.