
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য মরহুম আবদুল খালেক দয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাকসামে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার বাদে আসর লাকসাম উপজেলা ও পৌরসভা মানবাধিকার কমিশনের উদ্যোগে হাউজিং জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাকসাম পৌরসভা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ বেলাল রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মোঃ মাসউদ আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মুর্শিদুর রহমান সোহেল। বক্তারা মরহুম আবদুল খালেক দয়ালের সমাজসেবামূলক ও মানবাধিকার রক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
লাকসাম পৌরসভা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান মীর, মোঃ ফারুক হোসেন, মোঃ আহসান উল্লাহ ও মোঃ মোসারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ আবুল বাসার, স্থানীয় সাংবাদিক মোঃ মশিউর রহমান সেলিম, মোঃ আবদুল কুদ্দুস, মোঃ আহসান উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply