গোমস্তাপুরে বিএনসিসি’র শিশু অধিকার সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

গোমস্তাপুরে বিএনসিসি’র শিশু অধিকার সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আজিজুল গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে “শিশুর অধিকার প্রতিষ্ঠা করো, মানবিক বাংলাদেশ গড়ে তোলো বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের সহযোগিতায় এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আল মেহেদুল ইসলাম। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্লাটুন ও ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্তান রেজিমেন্ট চার্লি কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার আশরাফুল ইসলাম ও পিইউও মাসুদ রানা, প্রভাষক নুরুল ইসলাম, প্রশিক্ষক লেন্স কর্পোরাল মোঃ রেজুয়ান ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আজিজুল হক, বিএনসিসি সদস্য ও সংশ্লিষ্টরা অংশ নেন।


অধ্যক্ষ বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করাই একটি মানবিক সমাজ গঠনের অন্যতম শর্ত।

Leave a Reply

Your email address will not be published.