
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।৬ সেপ্টেম্বর মঙ্গলবার ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বজনীনভাবে উদযাপনের জন্য সকল ধরনের প্রশাসনিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলি, পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য হ্যাপি সাহা, শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু, সেক্রেটারি মহাদেব কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

Leave a Reply