
শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের বাবা এবং বায়তুর রহমান জামে মসজিদের জমিদাতা মরহুম হাজ্বী মো: হাছেন আলী বেপারীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৭ অক্টোবর)সন্ধ্যায় শ্রীপুর পৌর ২নং সি এন্ড বি চন্না পাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে খাসদোয়া করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Leave a Reply