জনসমর্থনে এগিয়ে যেতে রাজারহাটের উমর মজিদ ইউপি’র চেয়ারম্যান প্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়ালের বিশাল মোটরসাইকেল শোডাউন-

জনসমর্থনে এগিয়ে যেতে রাজারহাটের উমর মজিদ ইউপি’র চেয়ারম্যান প্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়ালের বিশাল মোটরসাইকেল শোডাউন-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

​আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং ওমরমসজিদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়াল-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর)২৬ইং সকালে শুধু করে দিনব্যাপী ইউনিয়নজুড়ে আয়োজিত এই শোডাউনে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শত শত নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।

​জানা যায়, খাজা মঈন উদ্দিন কুটিয়াল হাবিবুর রহমান মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফরকেরহাট বাজার বণিক সমিতির সভাপতি, রাজারহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং ফরকেরহাটের কুটিয়াল ফার্মেসীর স্বত্বাধিকারী। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন।
​শোডাউন চলাকালে খাজা মঈন উদ্দিন কুটিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
এসময় তিনি বলেন তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সেবায় এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি।”

​মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পুরো ৬নং ওমরমসজিদ ইউনিয়ন জুড়ে নির্বাচনী উদ্দীপনা ও আমেজ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ জনগণও এই প্রচারণা ও মোটরসাইকেল মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published.