সত্যের পথে, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আলোকিত সলঙ্গা’র ৩’য় প্রতিষ্ঠাবার্ষিকী’তে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা খান সেলিম রহমান

সত্যের পথে, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আলোকিত সলঙ্গা’র ৩’য় প্রতিষ্ঠাবার্ষিকী’তে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা খান সেলিম রহমান

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক দৈনিক “আলোকিত সলঙ্গা”।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আলোকিত সলঙ্গা’র ৩’য় প্রতিষ্ঠাবার্ষিকী’তে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দৈনিক আলোকিত সলঙ্গা’র প্রধান উপদেষ্টা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক আলোকিত সলঙ্গা’র গৌরবময় পথচলার ৩’য় বছর পেরিয়ে ৪’র্থ বছরে পদার্পণ করেছে। গণমাধ্যমের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে দৈনিক আলোকিত সলঙ্গা, পরিবারের সকল সদস্য, উপদেষ্টামন্ডলী, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং অগণিত দর্শক ও পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

দৈনিক আলোকিত সলঙ্গা ৩’য় প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নয়, বরং এটি এক দশকের অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা, প্রচেষ্টা, সাফল্য এবং গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কাছে সংবাদ ও তথ্য পৌঁছে দেওয়ার যে প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, সেই প্রত্যয় আরও দৃঢ় হোক এবং মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাক-এই প্রত্যাশা করি।

বর্তমান বিশ্বে গণমাধ্যম মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সংবাদ কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়। এটি মানুষের চিন্তা, সিদ্ধান্ত, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাসযোগ্যতা, বস্তুনিষ্ঠতা, পেশাদারত্ব ও নৈতিক অবস্থান। আমি বিশ্বাস করি, দৈনিক আলোকিত সলঙ্গা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে দর্শক ও পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে।

আমার প্রত্যাশা, দৈনিক আলোকিত সলঙ্গা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা, মানুষের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। গুজব, বিভ্রান্তিকর কিংবা অসম্পূর্ণ তথ্যের পরিবর্তে যাচাইকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাদার সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

তরুণদের সঙ্গে নিয়ে সত্যের পথে এগিয়ে চলাই হোক দৈনিক আলোকিত সলঙ্গা’র আগামী দিনের প্রধান অঙ্গীকার। তরুণ সমাজ একটি দেশের প্রাণশক্তি, সম্ভাবন ও ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক উদ্যোগকে গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দৈনিক আলোকিত সলঙ্গা’র প্রধান উপদেষ্টা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান আরও বলেন, আমি আশা করি, দৈনিক আলোকিত সলঙ্গা তরুণ সাংবাদিক, সংবাদকর্মী ও সৃজনশীল পেশাজীবীদের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য দায়িত্বশীল গণমাধ্যমচর্চার একটি কার্যকর ক্ষেত্র হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করবে।

একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সম্ভাবনা, সমস্যা, সাফল্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আলোকিত সলঙ্গা আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলভাবে প্রকাশ করা এবং ইতিবাচক সামাজিক উদ্যোগগুলোকে উৎসাহিত করা একটি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দৈনিক আলোকিত সলঙ্গা, মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাবে- এমনটাই আমার বিশ্বাস।

আমি দৈনিক আলোকিত সলঙ্গা’র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী অগ্রযাত্রা কামনা করছি। প্রতিষ্ঠানটি তার লক্ষ্য ও আদর্শে অবিচল থেকে আগামী দিনে আরও উন্নত, আধুনিক, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হোক। সত্যের পক্ষে, মানুষের কল্যাণে এবং তরুণ প্রজন্মের সম্ভাখনা বিক দৈনিক আলোকিত সলঙ্গা ভূমিকা আরও বিস্তৃত হোক।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দই পাঠকের প্রিয় হয়ে যুগের পর যুগ বেঁচে থাকুক, দৈনিক আলোকিত সলঙ্গা। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পেরিয়ে যাক আরও বহু গৌরবময় অধ্যায় শুভকামনা রইল।

শুভ হোক দৈনিক আলোকিত সলঙ্গা পরিবারের আগামী দিনের প্রতিটি পদক্ষেপ। সত্যের পথে, মানুষের পাশে-এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক নিরন্তর। দৈনিক আলোকিত সলঙ্গা’র ৩’য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আবারও সকল সদস্য, উপদেষ্টামন্ডলী, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং অগণিত দর্শক ও পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে:-
খান সেলিম রহমান
প্রধান উপদেষ্টা
দৈনিক আলোকিত সলঙ্গা।
সম্পাদক
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।
প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব।

Leave a Reply

Your email address will not be published.