নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি কাজীদের-

নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি কাজীদের-

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রাম:-

কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের নেতাকর্মীরা।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়নপ্রতি একাধিক কাজী নিয়োগ দেওয়া হলে পেশাগত প্রতিযোগিতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির আশঙ্কা বাড়বে। তাই নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান তারা।

কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. নুরুজ্জামান বলেন, নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ধর্মীয় জ্ঞান ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। সাধারণ ডিগ্রিধারীদের নিয়োগের উদ্যোগ তাঁরা মেনে নেবেন না।

কর্মসূচি থেকে আগামীকাল ঢাকায় সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের আন্দোলন সফল করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.