নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের পরেই ডিজিকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন বিজ্ঞানী, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের একটি অংশ । তারা ইতোমধ্যে তালা দিয়েছে প্রতিষ্ঠানে। অপরদিকে একটি পক্ষ সঠিক পদ্ধতি নিয়োগ হয়েছে বলে নতুন ডিজির পক্ষে অবস্থান কর্মসূচি পালন করছে।
৪মে সোমবার সকাল থেকেই দুটি পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে মহাপরিচালক কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়াও সকাল থেকে তারা ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি ড. এবিএম আনোয়ার উদ্দিন বলেন, গত এক মাস আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদ শূন্য হয়। গতকাল যাকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের আমলের সুবিধা ভোগী এবং দোসর। কুমিল্লা দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন দুর্নীতি জড়িয়ে পড়েন এমন তথ্য প্রমান রয়েছে। এছাড়াও ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী ও শোক দিবস পালনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল,বলেন তার সঙ্গে আমার কোন ব্যক্তিগত বিরোধ নেই। এই প্রতিষ্ঠানেই কাজ করতেন কিন্তু সমস্যা হচ্ছে তিনি ফ্যাসিস্টের দোসর ছিল, যা তদন্ত রিপোর্টে প্রমাণিত। তিনি আওয়ামী লীগ আমলে সিনিয়রকে ডিঙ্গে ক্ষমতা খাটিয়ে পদ বাগিয়ে নিয়েছিল। তাকে ডিজি নিয়োগ দিয়েছে এই খবর শুনে ধান গবেষণা ইনস্টিটিউট এর সর্বস্তরের বিজ্ঞানী ও শ্রমিকরা বিক্ষোভ করছেন। গতকাল রাত থেকেই তারা অবস্থান নিয়ে রেখেছে। আন্দোলনরত বিজ্ঞানীরা সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে যাকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বিগত সরকারের সময়ে “বিতর্কিত” কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আনা হলে গবেষণা কার্যক্রম ব্যাহত হবে এবং প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে।এই নিয়োগ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ডিজিকে ইনস্টিটিউটে প্রবেশ করতে দেওয়া হবে না । তবে নতুন ডিজি আমিনুল ইসলামে পক্ষে বিক্ষোভকারীরা বলছেন, আমরা গত মাসের বেতন পাইনি ডিজি ছিল না । এখন যেহেতু মন্ত্রণালয় থেকে ডিজি নিয়োগ দিয়েছে। এজন্য আমরা তাকে স্বাগতম জানানোর জন্য অবস্থান নিয়েছি। বিপরিত পাশে দাঁড়িয়ে যারা স্লোগান দিচ্ছে দুর্নীতিবাজ।
নতুন ডিজি আমিনুল ইসলাম বলেন, আন্দোলন হওয়ার কথা নয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে৷ এটির ব্যত্যয় ঘটলে সেটি হবে প্রতিষ্ঠানের পরিপন্থী। আমি সকল বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে ব্রিকে কিভাবে আরো উন্নত করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখবো।

Leave a Reply