যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন বোয়ালখালীর কৃতি সন্তান খাদিজা তুন সুহা

যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন বোয়ালখালীর কৃতি সন্তান খাদিজা তুন সুহা

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই

চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী খাদিজা তুন সুহা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য Michigan Technological University থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ২৪ এপ্রিল ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ ডিগ্রি তুলে দেওয়া হয়।


সমাবর্তন অনুষ্ঠানে সুহার এই গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সুদূর দুবাই থেকে তার পিতা-মাতা উপস্থিত ছিলেন। মেয়ের এমন সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।খাদিজা তুন সুহা দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মাল্টিনেট ট্রাস্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. খোরশেদুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোখসানা বেগমের কন্যা।জানা যায়, খাদিজা তুন সুহার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার মীরপাড়া বাসির মুন্সির বাড়িতে। তিনি বোয়ালখালী থানা বিএনপি নেতা শওকত আলমের ভাতিজি।


মেয়ের এ অসাধারণ অর্জনে ড. খোরশেদুল আলম ও রোখসানা বেগম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.