শ্রীপুরে, ৮৯ নং কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

শ্রীপুরে, ৮৯ নং কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৮৯ নং কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ডিসি মাহমুদ হাসান।নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে হাফিজুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদা ইয়াছমিন। পদ অধিকার বলে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।অভিভাবক সদস্য মোঃ আবুল কাশেম, তানজিনা আফরিন, মোঃ মোস্তফা কামাল, মোঃ শাহজাহান মোল্লা, আব্দুস ছালাম, মাকসুদা আক্তার, আখি আক্তার, দেলোয়ার হোসেন ও শাহীনুর আলমকে রাখা হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান আলাল এবং শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লুৎফর রহমান মণ্ডলসহ বিদ্যালয়ের পিডিএ কমিটির সদস্যরা। নবনির্বাচিত কমিটির সদস্যদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল ইসলামের অবদানের প্রশংসা করা হয় এবং বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখা দাতা সদস্যদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.