বাউবি’র বিবিএ ইন টিআইএম প্রোগ্রামের কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

বাউবি’র বিবিএ ইন টিআইএম প্রোগ্রামের কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস-এর উদ্যোগে “Content Development of BBA in Technology and Innovation Management (TIM)” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী ও দ্বিতীয় দিনের অধিবেশন আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালার শেষ দিনে ‘Preparation of OBE Curriculum’ সেশনে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য ও মতামত প্রদান করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ। সেশনটি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ OBE কোর্সের কনটেন্ট জমা প্রদান ও পর্যালোচনা করেন।কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি-এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মোঃ সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. মোঃ মঈনুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় বাউবির সংশ্লিষ্ট অন্যান্য স্কুলের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.