ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান চন্দন: 

‎কুষ্টিয়ার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল— “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি—আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর”।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, একটি আদর্শ ও মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই মুখ্য। তাই শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সঠিক সামাজিক মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

‎

‎অনুষ্ঠানে উপজেলার বিএনপির সদস্য সচিব শাজাহান আলি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.