শ্রীপুরে,নিজমাওনা বিদ্যানীড় প্রি-ক্যাডেট স্কুলে ভর্তি চলছে: আগামীকাল থেকে ফ্রি ক্লাস শুরু

শ্রীপুরে,নিজমাওনা বিদ্যানীড় প্রি-ক্যাডেট স্কুলে ভর্তি চলছে: আগামীকাল থেকে ফ্রি ক্লাস শুরু

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ‘নিজমাওনা বিদ্যানীড় প্রি-ক্যাডেট স্কুল’-এ নতুন শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী ভর্তি চলছে। শিক্ষার্থীদের পড়াশোনায় হাতেখড়ি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
​বিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ০৩ নভেম্বর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার থেকে স্কুলটিতে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত এই ফ্রি ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং আধুনিক ও নৈতিক শিক্ষার আলো ছড়াতে এই নিজমাওনা বিদ্যানীড় প্রি-ক্যাডেট স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকার আগ্রহী অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে ফ্রি ক্লাসে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ।

স্থান: নিজমাওনা কদমের মোড়, শ্রীপুর, গাজীপুর।
প্রধান শিক্ষক : মোঃ আসাদুজ্জামান
মোবাইল নাম্বার ০১৭৬৭৭৩১৬৭৩

Leave a Reply

Your email address will not be published.