শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার


পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী। রোববার (২৭ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার ডাকবাংলো এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি গাছের চারা রোপণ করেন।এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের জন্য বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ। এছাড়া শ্রীপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকরা জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।সাংবাদিকরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবুজায়নে জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি গাজীপুরের পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা।পরে শ্রীপুর প্রেসক্লাবের সামনেও প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.