গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আজিজুল হক , গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রহনপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল হক, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, বিদ্যুৎ শাখার সাকেরা খাতুন, প্রধান সহকারী শারোয়ার জাহান এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান টেক্কাসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.