শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)


‎​গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা এক পুরুষ রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচার-পূর্ব প্রস্তুতি শেষে হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।
‎
‎​হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। এতে তাঁকে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মো. আল নাফিস এবং অ্যানেস্থেসিয়া প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস।
‎
‎​অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর শারীরিক অবস্থা বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং তিনি চিকিৎসক ও সেবিকাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
‎
‎​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, তীব্র চিকিৎসক-সংকট, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও শ্রীপুর উপজেলার বিশাল জনগোষ্ঠীর দোরগোড়ায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক-সেবিকারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‎
‎​স্থানীয়রা মনে করছেন, উপজেলা পর্যায়ে এ ধরনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এলাকার মানুষের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক। এর ফলে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যাওয়ার ভোগান্তি ও প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমবে।

Leave a Reply

Your email address will not be published.