দুবাই ও উওর আমিরাত প্রবাসী বাংলাদেশী -এ সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হল

দুবাই ও উওর আমিরাত প্রবাসী বাংলাদেশী -এ সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হল

আরব আমিরাত প্রতিনিধি

দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের আরও সহজ ও দ্রুততার সাথে পাসপোর্ট এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম (Integrated Queue Management System for Passport and Consular Services) চালু করা হয়েছে। কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান গত ২২ জুলাই ২০২৬ তারিখে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কনস্যুলেট-এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে প্রবাসীগণ কনস্যুলেট হতে পাসপোর্টসহ সকল ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, সুশৃঙ্খল ও সহজতর উপায়ে পাবেন বলে আশা করা যাচ্ছে। কনস্যুলেট-এ আগত সেবাগ্রহীতারা সেবার ধরণ অনুযায়ী টোকেন সংগ্রহ করে নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারবেন।

প্রবাসীদের পাসপোর্টসহ নানা সরকারী ও কনস্যুলার সেবা উন্নত ব্যবস্থাপনায় এবং সহজে ও দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নতুন এ ব্যবস্থা চালু হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ কনস্যুলেট-এর এ উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published.