
নজমুল হক, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আপন ফুপা গ্রেফতার। এ ঘটনায় জড়িত থাকায় সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতারকৃত সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে। সম্পর্কে সে ভুক্তভোগী শিশুর আপন ফুপা হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানাযায়, ভুক্তভোগী ওই শিশুর পরিবার পুবাইল থানা এলাকায় বসবাস করতো। একই বাসায় ভুক্তভোগীর আপন ফুপু ও ফুপা গত পাঁচ বছর ধরে একই বাসায় থাকতো।
নিজের আপন ফুপুর রুমে অবাধ যাতায়াতের সুযোগ নিয়ে সেলিম খান গত মার্চ মাস থেকে মে মাসের ২১ তারিখ পর্যন্ত খাবারের লোভ দেখিয়ে নিজের শ্বয়ন কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষন করে। ধর্ষনকালে সেলিম খান গোপনে ধর্ষনের ভিডিও ধারণ ও ছবি তুলে সেগুলো নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রাখতো। গত ২৩ মে শনিবার বাদীর বড় মেয়ে ফুপার রুমে গিয়ে চালু থাকা কম্পিউটারে ছবি দেখতে থাকেন। এসময় ছোট বোনের আপত্তিকর অশ্লীল ছবি দেখে দ্রুত তার পরিবারকে জানান। পরে ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, খাবারের লোভ দেখিয়ে জোড়পুর্বক একাধিকবার তাকে ধর্ষন করে। পরে ভুক্তভোগীর বাবা পুবাইল থানায় অভিযোগ দায়ের করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

Leave a Reply