শ্রীপুরে ১ কেজি গাঁজা ও নগদ ৪ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুরে ১ কেজি গাঁজা ও নগদ ৪ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার


‎গাজীপুর জেলা প্রতিনিধি


‎গাজীপুরের শ্রীপুরে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকাসহ মোঃ সুলতান (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
‎​রোববার (২৪ মে) বিকেলে শ্রীপুর থানাধীন বেড়ায়দেরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

‎​গ্রেফতারকৃত মোঃ সুলতান ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঘবের খালপাড় গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সে শ্রীপুরের বেড়ায়দেরচালা এলাকায় জনৈক শাহজাহানের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

‎​পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর মডেল থানার এসআই (নিঃ) রাখাল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বেড়ায়দেরচালা এলাকার ‘সাবলাইম প্রিন্টিং লিঃ’ এর উত্তর পাশে ওই ভাড়া বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় সুলতানকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা এবং বিভিন্ন নোটের সর্বমোট ৩ লক্ষ ৯৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

‎​শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (মামলা নং- ৪১) রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.