
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে আইনি প্রক্রিয়া ও জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা যায়, উচ্চ আদালত থেকে সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারাফটকের সামনে তাঁর অনুসারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার এর জেলা শিরিন আক্তার।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এই মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এরই প্রেক্ষিতে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

Leave a Reply