সূতা চুরির অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিঃ এর স্টোর অফিসার আটক

সূতা চুরির অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিঃ এর স্টোর অফিসার আটক

নজমুল হক,গাজীপুরঃ


গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীতে প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার মিলনকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টার সময় তাকে কারখানার মূল ফটক থেকে আটক করা হয়। আটককৃত মিলন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার পাইকপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে। তিনি কেয়া নীট কম্পোজিট লিমিটেডে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় মিলন একটি কভার্ডভ্যানে করে ১ হাজার ৮৪০ কেজি সুতা নিয়ে মূল ফটকে আসলে নিরাপত্তা কর্মীরা চালান দেখতে চায়। তারপর উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর করা একটি চালান কপি দেওয়া হয়। কিন্তু মূল ফটকে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর চালান দেখে সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞেস করা হলে সে স্বীকার করে অভাবের তারণায় সুতা বিক্রির উদ্দেশ্যে কর্তৃপক্ষকে না জানিয়ে মূল ফটক দিয়ে বের করতে চেয়েছিলেন। পরে ওই নিরাপত্তা কর্মী কারখানা কর্তৃপক্ষকে জানালে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।


গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার মিলন স্বাক্ষর জালিয়াতি করে ১৮৪০ কেজি সুতা বিক্রি করার উদ্দেশ্যে কারখানা থেকে অবৈধ ভাবে বের করার সময় নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে কারখানার মূল ফটকের ভেতর থেকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.