
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে থানা পুলিশের সহযোগিতায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার (২৯ জুন) বিকেলে ৫ মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচা এবং সেবনের হাতেনাতে এই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করে পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের অপরাধের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা ঘোষণা করেন। মধুপুর এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এই রায়ের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো, হাসমত আলীর ছেলে জাহিদ হাসান(৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০), মৃত, মোহন সওদাগরের ছেলে নিজাম সওদাগর (২০)। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply