
লিয়াকত হোসেন রাজশাহী
জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান।
বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির ৪২ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৬ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশকে তাদের সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও
প্রলোভনের উর্ধ্বে থেকে মামলা তদন্ত, সকল শ্রেণীপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।জনগনের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশের বড় শক্তি। সততা, ন্যায় নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ অবস্থান নেয়া তোমাদের নৈতিক কর্তব্য। সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। পুলিশের প্রধান ও প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
সমাপনী কুচকাওয়াজে ক্যাডেট এসআইরা তাদের প্রশিক্ষনের নানা কৌশল প্রদর্শন করে যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমান সহ পুলিশ বিভগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ।

Leave a Reply