
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামী কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে৷
পলায়নকারী বন্দীর নাম মোছা. রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজা প্রাপ্ত বন্দী ছিলেন।
কারাসূত্রে জানা যায়, গতকাল রাত হতে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভিতরে বহুবার তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি।
কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রন করেন৷ এদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকেল ৫ টার মধ্যে আসামিদের লকআপে করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেননি৷ এই সুযোগে তিন মাসে সাজাপাত রিম্পা নামের আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে গেছেন।
এবিষয় জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া উয়িং) মোঃ জান্নাত উল ফরহাদ বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জানালার গ্রিল দিয়ে উপরে উঠে ছাদ দিয়ে পালিয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন,রিম্পা চুরির মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গত মাসের ৯ তারিখে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার হতে একজন আসামি পালিয়েছেন গতকাল রাতে। আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply