ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

‎মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০ বোতল এসকাফ (ESKuf) সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল (FAIRDYL)। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎(২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ দল কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রাসেল আলী (২১)। সে স্থানীয় মোঃ নাজমুল হকের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম কাজীহাটা গ্রামে রাসেল আলীর বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের মাচার ভেতর লুকিয়ে রাখা ২০ বোতল এসকাফ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.