ভেড়ামারা মোসলেমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা আদায়

ভেড়ামারা মোসলেমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা আদায়

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোসলেমপুর পাম্প হাউজ কলোনি এলাকায় ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২ অক্টোবর (শুক্রবার) সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অপ্রাপ্তবয়স্ক কনের বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী আয়োজকদের ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
‎
‎একই সাথে, ভবিষ্যতে এ ধরনের বেআইনি ও বাল্যবিবাহমূলক কাজের সাথে জড়িত থাকবেন না মর্মে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
‎প্রশাসন থেকে জানানো হয়েছে, সামাজিক এই ব্যাধি রোধে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও কঠোর তদারকি অব্যাহত থাকবে।
‎

Leave a Reply

Your email address will not be published.