কয়রায় স্থানীয় সরকার প্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অ্যাডভোকেসি

কয়রায় স্থানীয় সরকার প্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অ্যাডভোকেসি

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জেন্ডার বৈষম্য ও প্রচলিত নেতিবাচক সামাজিক ধারণা দূরীকরণ, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়।

ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুব্রত মুন্ডার সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়নের ক্যাশিয়ার মোঃ সুজাউদৌলা, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, কয়রা কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন,প্রোগ্রাম ফ্যাসিলিটেটর খাদিজা আক্তার মিম, টেকনিক্যাল কোঅর্ডিনেটর ফিরোজ আল মামুন
এনজিও প্রতিনিধি, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল,

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.