আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার:
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬: রাজধানীর মতিঝিলের হোটেল রিজিক রেস্টুরেন্টে সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে “সাহিত্য হোক সর্বজনীন” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সবুজধারা সিটির সিইও এম এ হালিম। সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক।
প্রথম পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লেখক ও গীতিকার,সপ্তিকা চক্রবর্তী ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
ফ্যাশন ডিজাইনার এডলাভ খান। ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ এ কে কামরুল ইসলাম
- ফ্যাশন ডিজাইনার এডলাভ খান
- কবি ও গীতিকার সপ্তিকা চক্রবর্তী
- মতিঝিল নিউজের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার মোঃ মিজানুর রহমান মিলন
- নাট্য নির্মাতা ও সাংবাদিক আপন ইভান
- সাংবাদিক ফয়সাল আজম অপু
- কবি সিরাজুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম, কবি নুরুল্লাহ ফরহাদ
- সাগর খান, সবুজ রায়
- দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার শেখ মোহাম্মদ আসিফ হোসেন ও দীপঙ্কর কুমার ঘোষসহ সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের ‘গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনবৃন্দ:সমাজসেবা ও ব্যবসা ক্যাটাগরি:
- এম. এ. হালিম – এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও, সবুজধারা প্রপার্টিজ লিমিটেড
- মোঃ জসিম উদ্দিন – সফল ব্যবসায়ী ও সমাজসেবায় বিশেষ অবদান
সাংবাদিকতা ও মিডিয়া ক্যাটাগরি:
- আবুল কালাম আজাদ – সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব (যুক্তরাষ্ট্র প্রবাসী)
- মোঃ আকতার হোসেন মিলন – সম্পাদক ও প্রকাশক, মতিঝিল নিউজ; সাংবাদিকতায় বিশেষ অবদান
- প্রকৌশলী আপন ইভান – নাট্যনির্মাতা ও প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রতিচিত্র, ফিল্ম্যানিমিয়া
ফ্যাশন ও উদ্যোক্তা ক্যাটাগরি:
- এডলাভ খান – ফ্যাশন ডিরেক্টর
- সাগর খান – ফাউন্ডার ও সিইও, অধিকার প্রটিগ্গা
ধর্মীয় ও সমাজসেবা ক্যাটাগরি:
- এ আর মুহাম্মদ কামরুল ইসলাম – প্রধান খাদেম, মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ; চেয়ারম্যান, আমাদের আলোকিত সমাজ; রোটারি ডেপুটি গভর্নর বাংলাদেশ
সাহিত্য ও সংস্কৃতি ক্যাটাগরি:
- কবি নুরুল্লাহ ফরহাদ – কবি ও সাহিত্যিক
- মোঃ সিরাজুল ইসলাম – সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা; রাজশাহী বিভাগ সভাপতি, সোনালীবাগ প্রেসক্লাব বাংলাদেশ
- কবি এম এম মনিরুল ইসলাম – কবি ও সাহিত্যিক
- ফয়সাল আজম অপু – কবি ও সাহিত্যিক
- সপ্তিকা চক্রবর্তী – লেখক ও গীতিকার
- সবুজ রায় – আবৃত্তি শিল্পী, উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সাউথ এশিয়ান সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কবিতা পাঠ, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজক: সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ
স্থান: হোটেল রিজিক রেস্টুরেন্ট, মতিঝিল, ঢাকা

Leave a Reply