রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৬ মত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৬ মত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর


২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৬তম সাহিত্য বৈঠক ৩০শে অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করে সূচনা বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।”মিলু আমার জীবনানন্দ” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন পরিষদের কার্যনির্বাহী সদস্য লেখক শ ম আমজাদ হোসেন সরকার। জীবনানন্দের কবিতা আবৃত্তি ও তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পরিষদ উপদেষ্টা লেখক এড মাসুম হাসান।কবির সৃষ্টি কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা করেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, উপদেষ্টা অধ্যাপক আতাহার আলী খান।কবির কবিতা আবৃত্তিতে অংশ নেন, উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, নাট্য সম্পাদক নিরেশ চন্দ্র মুখার্জি, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী,সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ‌‌‌, আজীবন সদস্য মাহবুবা আরা বেগম লীনা, জাহাঙ্গীর আলম বুলেট,শুভার্থী ফিরোজ চৌধুরী,আফরিন জুঁই মুদ্রা। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান ও কবি খন্দকার মাহফুজার রহমান। কবি মাহবুবুজ্জামানের কবিতা আবৃত্তি করেন আলী মালেকা মুক্তা।জীবনানন্দের কবিতার সাথে গান উপস্থাপন করে বিশেষ আবহ তৈরি করেন জি এস বাপ্পন। শুভেচ্ছা কথা বলেন আজীবন সদস্য সামসুজ্জামান আজাদ।২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সফল করবার জন্যে সবার আন্তরিক সহযোগিতা চান সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। আগামী ০১লা নভেম্বর ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা প্রয়াত মৌলভী খেরাজ আলীর দ্বিতীয় পুত্র বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী প্রয়াত মকবুল আলীর জন্মদিন হওয়ায় বৈঠক থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।কবি, লেখক জাহাঙ্গীর আলম বুলেট পরিষদের আজীবন সদস্যপদ গ্রহণ করায় বৈঠকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ,আব্দুল কুদ্দুস,মমতাজুর রহমান বাবু,পরিমল চন্দ্র রায়। সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.