রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন নেতৃত্বে নাসিমা সভাপতি, তাজুল সম্পাদক

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন নেতৃত্বে নাসিমা সভাপতি, তাজুল সম্পাদক

রিয়াজুল হক রংপুর


রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে ১৪ই নভেম্বর ২০২৬ শনিবার সকালে টাউন হলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড. নাসিমা আকতার। সভাপতির স্বাগত বক্তব্যের পরে অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। উন্মুক্ত আলোচনায় সবাই গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আতাহার আলী খান এবং সদস্য এডভোকেট মাসুম হাসান ও ডা. সমর্পিতা ঘোষ উপস্থিত সদস্যদের কাছে প্রস্তাবিত কমিটির রূপরেখা তুলে ধরলে তা কণ্ঠভোটে পাস হয়। এতে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ড.নাসিমা আকতার সভাপতি ও তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খবর বিজ্ঞপ্তির।

Leave a Reply

Your email address will not be published.