রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা অনুষ্ঠিত

রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টার রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাটে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


​শনিবার (১১ জুলাই, ২০২৬)ইং রাজারহাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) অফিসে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীলতা, অধিকার রক্ষা এবং স্থানীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা সদস্য সচিব কুড়িগ্রাম জেলা শাখা, মূখ্য সংগঠক মেরিনা পারভিন, কুড়িগ্রাম জেলা শাখা, সহ সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবা বেগম, কুড়িগ্রাম জেলা শাখার অনেকেই উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে রাজারহাট উপজেলার নারীদের কল্যাণে এবং সংগঠনের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.