শ্রীপুরে পারিবারিক কলহের জের- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

শ্রীপুরে পারিবারিক কলহের জের- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা


আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)


‎গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাগরিবের পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ছাতির বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

‎​আহতরা হলেন—মনি আক্তার (৪০) এবং তার দুই শিশু সন্তান আরাফাত (৪) ও মায়শা (২)।
‎​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ভাড়া বাসায় মা ও তার দুই সন্তান ছিলেন। পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে মা মনি আক্তার তার দুই সন্তানকে জোরপূর্বক কীটনাশক পান করান এবং নিজেও বিষপান করেন। স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎​হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, তিনজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎​এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই করুণ ঘটনার সূত্রপাত। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি, বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।”

‎​এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার মূল কারণ ও নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানা আলোচনা।

Leave a Reply

Your email address will not be published.