নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন জ্ঞাপন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন জ্ঞাপন

নজমুল হক গাজীপুর


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, ধৈর্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে সুদীর্ঘ অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য, গণতন্ত্র, আইনের শাসন, মানবিক মর্যাদা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁরা আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা আরও আধুনিক, গণমুখী, গবেষণাভিত্তিক ও মানসম্পন্ন হবে। তাঁরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.