সিআইপি প্রতিনিধি দলের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন

নজমুল হক গাজীপুর


ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেক (Simon Heck) এর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ১৬ নভেম্বর সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। সভায় ইনস্টিটিউটের বর্তমান গবেষণা কার্যক্রম বিস্তরিত ভাবে তথ্য তুলে ধরেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান; পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহা. মনিরুজ্জামান এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। পরে প্রতিনিধি দল বারি’র প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) ও টিউবার ক্রপস রিসার্চ সেন্টার এর টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেন এবং প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.