
মাহমুদুল হাসান চন্দন:
মাদক থেকে দূরে থাকতে হলে যুবসমাজকে খেলাধুলার কোনো বিকল্প নেই, আমরা মাদককে না বলি — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গো-হাট ফুটবল মাঠে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’-এর ব্যনারে এই ফুটবল আসরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজান আলী। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও অন্যতম বিএনপি নেতা হাজী মোঃ সামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নান্টু মিয়া, ধরমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির মোখলেসুর রহমান উজির, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং একই বিদ্যালয়ের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান শিশির। এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান মালিথা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন আলী।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ধরমপুর ইউনিয়ন ৮ নং বিএনপির সভাপতি নয়ন আলী এবং সার্বিক পরিচালনায় ছিলেন ভেড়ামারা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউন খন্দকার অঞ্জন, ধরমপুর ইউনিয়নের বিএনপি নেতা আলী হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

Leave a Reply