
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ‘সোনার বাংলা’র ব্যানারে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউনিয়নের ৫ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের দল। মাঠজুড়ে উপস্থিত শত শত দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে রূপ নেয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ গোলে ৯ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ৩০ আগস্ট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল।
ধরমপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। খেলাটির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাজন আলী, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতা নান্নু মিয়া, সহসভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লালন আলী ও সদস্যসচিব মাছুম রেজা লালন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী যথাক্রমে শীতল বিশ্বাস, আশরাফুল ইসলাম, বাচ্চু আলী, নয়ন আলী, আরিফুজ্জামান মন্টু, আলী হোসেন, ওয়াসিম আকরাম ও আকাশ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে এক অভূতপূর্ব আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply