ভেড়ামারায় বিভিন্ন ক্লাব ও মাদ্রাসায় এমপি আব্দুল গফুরের ফুটবল উপহার

ভেড়ামারায় বিভিন্ন ক্লাব ও মাদ্রাসায় এমপি আব্দুল গফুরের ফুটবল উপহার

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর বিভিন্ন ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল উপহার দিয়েছেন। খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) এ উদ্যোগ নেওয়া হয়।

‎ফুটবল উপহারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মা ফাতেমার মার্কা জুল উলুম মাদ্রাসা, সাতবাড়িয়া শাপলা সংঘ, গোলাপনগর মুকুল স্পোর্টিং ক্লাব, চণ্ডীপুর রংধনু স্পোর্টিং ক্লাব এবং বাহিরচর মুসল্লীপাড়া স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রতিষ্ঠান।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণদের মাঠমুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার উপকরণ সরবরাহ তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে।

‎স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published.