লালমনিরহাটে বিমানবন্দর চালুর পরিকল্পনা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২২: ৩৭

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২: ৩৭

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা.

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর উত্থাপিত একটি প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন ও পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান, বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে।
- সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর

Leave a Reply

Your email address will not be published.