শ্রীপুরে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও ইনসিনারেটর উদ্বোধন

শ্রীপুরে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও ইনসিনারেটর উদ্বোধন

আশরাফুল আলম সরকার

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (MWMP) ও ইনসিনারেটর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎​সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যান্টটির শুভ উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। জনস্বাস্থ্য খাতে তাঁর সরাসরি তদারকি ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই আধুনিক প্ল্যান্টটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার।

‎​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, মোসলেম উদ্দিন মৃধা, সাইফুল হক মোল্লা ও মো. বিল্লাল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইনসিনারেটর প্ল্যান্টটি স্বাস্থ্য কমপ্লেক্সে উৎপাদিত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রামক চিকিৎসা বর্জ্য সম্পূর্ণ বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত উপায়ে পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম। এর ফলে হাসপাতালের পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি রোগী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবার পরিবেশ নিশ্চিত হবে।

‎​প্রকল্পটি বাস্তবায়নে শ্রীপুর পৌরসভার সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুরে পরিবেশবান্ধব স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা একে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published.