
আসাদুজ্জামান টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে ডাঃ বাচ্চু এমপির নেতৃত্বে মাদক, চুরি ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা,বিক্ষোভ মিছিল ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে শ্রীপুরের রহমতপুর বাঘমারা এলাকায় জামিয়াতুল আতফাল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী মইনুদ্দীন আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খোকন প্রধান ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা এস এম জাবেদ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান,১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুলটিপু সুলতান মন্ডল, যুবদল নেতা জহির খান,সভায় মাদক, চুরি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে এলাকার মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।সব শেষে মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলে নেতৃত্ব দেন এমপি ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

Leave a Reply