ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মাহমুদুল হাসান চন্দন

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চালিয়ে ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮২ হাজার টাকা।শুক্রবার (২৩ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার হিড়িমদিয়া গ্রামের নীলগ্রাম বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো হিড়িমদিয়া মসজিদের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎অভিযানে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুল হাসান এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎জনস্বার্থে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎

Leave a Reply

Your email address will not be published.