নিজস্ব প্রতিবেদক
বাংলার প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন নিয়ে এসেছে পহেলা বৈশাখ। নতুন বছর ২০৩৩ বরণ করে নিতে সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নে। এই আনন্দঘন মুহূর্তে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ধনুয়া গ্রামের কৃতি সন্তান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব আমিনুল ইসলাম।
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক
আলহাজ্ব আমিনুল ইসলাম ধনুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে পছন্দ করতেন। বর্তমানে তিনি এলাকায় একজন সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেও, তার প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে ‘মানবিক মানুষ’। ইউনিয়নের যেকোনো বিপদে-আপদে, বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় তিনি সর্বদা নিজেকে বিলিয়ে দেন।
নববর্ষের শুভেচ্ছা বার্তা নতুন বছরের প্রথম প্রহরে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন-“পুরানো বছরের সকল গ্লানি আর হতাশা মুছে গিয়ে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। ২ নং গাজীপুর ইউনিয়নবাসী আমার পরম আত্মীয়। আপনাদের সকলের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। সবাইকে জানাই শুভ নববর্ষ।”
তিনি ইউনিয়ন বাসীদের উদ্দেশ্য আরও বলেন, উৎসবের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেটাই তার প্রত্যাশা।গাজীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।এলাকাবাসীর দীর্ঘদিনের অনুরোধ এবং ইউনিয়নের উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, বরং সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। ২ নং গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আলহাজ্ব আমিনুল ইসলাম গত কয়েক বছর ধরে নীরবে-নিভৃতে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং বেকার যুবকদের কর্মসংস্থানে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে করোনাকালীন সময় এবং সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগে তার মানবিক কার্যক্রম সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
গাজীপুর ইউনিয়নের কয়েকজন মুরুব্বি জানান, “আমিনুল আমাদের ঘরের ছেলে। সে শিক্ষিত, মার্জিত এবং পরোপকারী। আসন্ন নির্বাচনে আমরা তার মতো একজন যোগ্য প্রার্থীকেই নেতৃত্বে দেখতে চাই।”
আলহাজ্ব আমিনুল ইসলাম তার নির্বাচনি প্রচারণার প্রাথমিক পর্যায়ে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং মাদক মুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকলে ২ নং গাজীপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

Leave a Reply