
আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চান্নাপাড়া ২নং সি এন্ড বি, বাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) বাদ আছর মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৩, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী।মাহফিলে সভাপতিত্ব করেন অত্র জামিয়া ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীপুর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জনাব মো. এনামুল হক খোকন,।আরো উপস্থিত ছিলেন,, শ্রীপুর পৌর,৭ নং ওয়ার্ডের সাবেক বিএনপির, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক রতন । সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও অত্র জামিয়া ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চল। কৃতজ্ঞতায় ছিলেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি নাজমুল হক সুমন।
পাগড়ি প্রদান করেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক শাইখুল হাদিস, জামিয়া ফয়জুর রহমান রাহ.বড় মসজিদ, ময়মনসিংহ) এবং হযরত মাও. আবু সাঈদ, সুফি হুজুর, মুহতামিম, জামিয়া মাহমুদিয়া মাওনা চৌরাস্তা।বিদেশি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন:মাও. সাইয়্যিদ মাসউদ আসাদ, মাদানী (ভারত), পাকিস্তানের ক্বারি প্রখ্যাত ওয়ায়েজ ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী হাবিবুল্লাহ আরমানী (পাকিস্তান)।প্রধান বক্তা:হাদিসে নববীর প্রাজ্ঞ উপস্থাপক ও যুবসচেতন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আরিফ বিন হাবিব (ঢাকা)।আমন্ত্রিত ওয়ায়েজিন:কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.)-এর সুযোগ্য খলিফা মুফতী গাজী আল মাহমুদ (গাজীপুর) এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী এহসান ইবনে মাসউদ (রংপুর)।
মাহফিলে বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানান এবং হিফজ ও দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মাহফিলে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Leave a Reply