ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার :

পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন মহোদয় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকা হইতে ২১-নভেম্বর-২০২৬ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় ১৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-মোঃ আমিনুল ইসলাম, মাতা-মৃত স্বপ্না, সাং-পয়ারী, থানা-ফুলপুর, ২। মোঃ আরিয়ান রহমান হৃদয় (২৩), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মোছাঃ কুলছুম বেগম, সাং-কৃষ্টপুর (দৌলত মুন্সি রোড), ৩। মোঃ মেহেদী হাসান রিয়াদ (২০), পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-মোছাঃ ডলি আক্তার, সাং-কৃষ্টপুর (জোড়া পাঁচতলা), ৪। শাহরিয়ার হোসেন আবির@আব্দুর রহিম (২৪), পিতা-মোঃ সুমন খান, মাতা-আন্না বেগম, সাং-কৃষ্টপুর (মালঞ্চকলোনী), সর্ব থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামত এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।ডিবি পুলিশের এই মাদকবিরোধী সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.