নিজস্ব প্রতিবেদক
বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করে শুরু হলো নতুন একটি বছর। নতুন বছরের এই আনন্দঘন মুহূর্তে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে বাংলা নববর্ষের (পহেলা বৈশাখ) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মামুনুর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ আর জীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরের আলোকশিখায় আলোকিত হোক প্রতিটি মানুষের জীবন। আমাদের কৃষ্টি ও সংস্কৃতি যেন আগামী প্রজন্মের কাছে শুদ্ধভাবে পৌঁছে যায়, এই হোক আজকের অঙ্গীকার।”
এডভোকেট মামুনুর রশিদ গাজীপুর জেলা জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। আইন পেশার পাশাপাশি তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। বর্তমানে তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
এলাকার মানুষের কাছে তিনি একজন পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি নিয়মিতভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আইনী পরামর্শ এবং আইনী সহায়তা প্রদান করেন। অর্থের অভাবে যেন কেউ বিচার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য।
এলাকার শিক্ষা বিস্তারে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছেন।
তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এডভোকেট মামুনুর রশিদ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও ব্যক্তিগত আলোচনায় তিনি মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করেন। তিনি বিশ্বাস করেন, একটি মাদকশূণ্য সমাজই পারে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “গাজীপুর ইউনিয়ন আমার পরিবার। এই ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। নতুন বছরে আমার প্রত্যাশা—গাজীপুর ইউনিয়ন হবে একটি শান্তিময়, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নশীল এলাকা।”
তিনি নতুন বছরে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলার আহ্বান জানান।

Leave a Reply