উজিলাব ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার: সর্বস্তরের জনগণকে ঈদের আগাম শুভেচ্ছা

উজিলাব ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার: সর্বস্তরের জনগণকে ঈদের আগাম শুভেচ্ছা



‎​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


‎গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, প্রিয় দেশবাসী এবং মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা ও আন্তরিক ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আগামী পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার।

‎​আজ বুধবার (২৭ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘উজিলাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শুভেচ্ছা জানান।

‎​খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান সরকার বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উজিলাব ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাঝে যে উদ্দীপনা সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়।” এই অঞ্চলের মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একই সাথে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
‎​উক্ত ফুটবল টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published.