সুন্দরবনে কার্গো জাহাজে বনদস্যুদের হামলার ঘটনায় কাটেনি ধোয়াশা

সুন্দরবনে কার্গো জাহাজে বনদস্যুদের হামলার ঘটনায় কাটেনি ধোয়াশা

স্টাফ রিপোর্টোরঃ

সুন্দরবনে কার্গো জাহাজে বনদস্যুদের হামলা ঘটনায় ধোয়াশা সৃষ্টি হয়েছে। একেকটি বাহিনী আরেক বাহিনীকে দোষরোপ করা চেষ্টা করছে। মুলত ঘটনাটি ঘটিয়েছে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। তবে হয়রানী করতে নাম ব্যবহার করাা হচ্ছে ছোট জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যদের।

জানা গেছে সম্প্রতি সুন্দরবনের শিংয়ের মেলা খাল এলাকায় দস্যুরা কার্গো বাহি জাহাজে হামলা করে। এতে গোলাগুলির ঘটনা ঘটে। তবে হামলাটি বনদস্যুরা করেছে নাকি অন্য কেউ চালিয়েছে এটি নিশ্চিত করে বলতে পারছেনা কেউ। বিষযটি নিয়ে দস্যু বাহিনীর সদস্যরা একে অপরকে দোষরোপ করছে।

একটি বিশেষ সুত্রে জানা গেছে, ঘটনাটি ঘটিয়েছে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। তবে ঘটনাটি আড়াল করতে ছোট জাহাঙ্গীর বাহিনীর নামে অপপ্রচার চালানো হয়েছে। স্থানীয় জেলে বাওয়ালী জানায়, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের হয়রানী করে থাকে কম। তারা সকলের সাথে ভালো ব্যবহার করে। তাদের চাহিদা মাফিক খুব কম টাকায় নিয়ে জেলেদের ছাড় দিয়ে থাকে। ঐ বাহিনীর সদস্যরা ইতিপূর্বে কোন জাহাজে হামলা করার কোন রেকড নেই। তারা অত্যাচারি কাজের সহিত জড়িত নেই। একাধিক জেলেরা জানায়, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের ব্যবহার ভাল। কিন্তু জাহাঙ্গীর নামে অপপ্রচার চালানো হচ্ছে।

নাম না প্রকাশের শর্তে নলিয়ান এলাকার এক জেলে বলেন, ছোট জাহাঙ্গীর বাহিনীর লোকজন মানুষের সাথে ভাল ব্যবহার করে থাকে। তারা বনদস্যু হলেও যে যেভাবে টাকা পয়সা দেয় তাই নিয়ে সন্তোষ্ট থাকে। অপরদিকে আরেক জেলে বলেন, এলাকার মানুষের অত্যাচারে জাহাঙ্গীর দস্যুতা পেশায় নেমেছে। সে সকল মানুষের ভালো ব্যবহার করে থাকে। সচেতনতা মহল যে বাহিনীটি জাহাজে হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।

তবে এ বিষয়ে কার্গো জাহাজ কতৃপক্ষ সংশ্লিস্ট থানায় কোন মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেনি বলে জানিয়েছে আংটিহারা নৌ পুলিশের ইনচার্জ মোঃ ফারুখ হোসেন । তবে অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published.